স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ছাড়পত্রের আলোকে সিভিল সার্জন কার্যালয়, সিলেট এবং এর নিয়ন্ত্রণাধীন স্বাস্থ্য প্রতিষ্ঠানসমূহের রাজস্ব খাতের ১১তম থেকে ২০তম গ্রেডভুক্ত শূন্য পদসমূহে স্থায়ীভাবে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ৮টি ক্যাটাগরির পদে মোট ১৭৮ জন যোগ্য প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন ফরম পূরণ ও ফি জমা দিতে পারবেন।
এই নিয়োগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) এবং স্নাতক বা সমমান পাস প্রার্থীরা পদভেদে আবেদনের সুযোগ পাচ্ছেন। বিশেষ করে স্বাস্থ্য সহকারী পদে সিলেট জেলার স্থায়ী বাসিন্দাদের জন্য বড় সুযোগ তৈরি হয়েছে। আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া, পদের বিবরণ ও শর্তাবলি নিচে বিস্তারিত তুলে ধরা হলো।
এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি
| প্রতিষ্ঠানের নাম | সিভিল সার্জন কার্যালয়, সিলেট |
| স্মারক নম্বর | সিএস/নিয়োগ/২০২৬/৩৩৬৩ |
| বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ | ২৩ নভেম্বর ২০২৬ খ্রি. |
| মোট পদসংখ্যা | ১৭৮ জন (৮টি পদ) |
| চাকরির ধরন | সরকারি চাকরি (রাজস্ব খাত) |
| বয়সসীমা | ০১ নভেম্বর ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছর |
| আবেদন শুরুর তারিখ ও সময় | ২৬ নভেম্বর ২০২৬ খ্রি. সকাল ১০:০০ ঘটিকা |
| আবেদনের শেষ তারিখ ও সময় | ২৫ ডিসেম্বর ২০২৬ খ্রি. বিকাল ০৪:০০ ঘটিকা |
| অনলাইন আবেদন লিংক | cssylhet.teletalk.com.bd |
| অফিসিয়াল যোগাযোগের মাধ্যম | ইমেইল: sylhet@cs.dghs.gov.bd |
পদের নাম, পদসংখ্যা, বেতন স্কেল ও শিক্ষাগত যোগ্যতা
| ক্রমিক | পদের নাম ও গ্রেড | পদসংখ্যা | বেতন স্কেল | শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা |
|---|---|---|---|---|
| ০১ | পরিসংখ্যানবিদ (গ্রেড-১৪) | ০৬ (ছয়) টি | ১০,২০০ – ২৪,৬৮০/- | ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত বা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি। খ) কম্পিউটার চালনায় দক্ষতা। |
| ০২ | অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬) | ০৪ (চার) টি | ৯,৩০০ – ২২,৪৯০/- | ক) কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ-তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা। গ) টাইপিং গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দ। |
| ০৩ | কোল্ড চেইন টেকনিশিয়ান (গ্রেড-১৬) | ০১ (এক) টি | ৯,৩০০ – ২২,৪৯০/- | কোনো স্বীকৃত বোর্ড হতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (ভোকেশনাল) পরীক্ষায় উত্তীর্ণ। |
| ০৪ | কীটতত্ত্বীয় টেকনিশিয়ান (গ্রেড-১৬) | ০২ (দুই) টি | ৯,৩০০ – ২২,৪৯০/- | কোনো স্বীকৃত বোর্ড হতে জীববিজ্ঞানসহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। |
| ০৫ | ওয়ার্ড মাস্টার (গ্রেড-১৬) | ০১ (এক) টি | ৯,৩০০ – ২২,৪৯০/- | কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। |
| ০৬ | স্টোর কিপার (গ্রেড-১৬) | ০২ (দুই) টি | ৯,৩০০ – ২২,৪৯০/- | ক) কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। খ) চূড়ান্তভাবে বিবেচিত হলে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। |
| ০৭ | স্বাস্থ্য সহকারী (গ্রেড-১৬) | ১৫৫ (একশত পঞ্চান্ন) টি | ৯,৩০০ – ২২,৪৯০/- | ক) কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। খ) সংশ্লিষ্ট ওয়ার্ডের (পুরাতন) স্থায়ী বাসিন্দা হতে হবে (তবে একই ইউনিয়নের অন্য ওয়ার্ডের বাসিন্দাগণও আবেদন করতে পারবেন)। |
| ০৮ | অফিস সহায়ক (গ্রেড-২০) | ০৭ (সাত) টি | ৮,২৫০ – ২০,০১০/- | কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। |
আবেদনের গুরুত্বপূর্ণ শর্তাবলি
- বয়সসীমা: ০১ নভেম্বর ২০২৬ তারিখে সাধারণ সকল প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। প্রার্থীর বয়স নির্ভুলভাবে হিসাব করতে ব্যবহার করুন সরকারি চাকরির বয়স ক্যালকুলেটর। বয়স প্রমাণের ক্ষেত্রে এসএসসি বা সমমান পরীক্ষার সনদ গ্রহণযোগ্য হবে; কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
- স্থায়ী বাসিন্দা সংক্রান্ত নিয়ম: প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং সিলেট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে প্রার্থীকে সংশ্লিষ্ট পুরাতন ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা হতে হবে (পুরাতন ওয়ার্ডে প্রার্থী পাওয়া না গেলে একই ইউনিয়নের অন্য ওয়ার্ডের প্রার্থী বিবেচনা করা হবে)।
- চাকরিরত প্রার্থীদের নিয়ম: সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অবশ্যই অনাপত্তিপত্র (NOC) প্রদর্শন করতে হবে।
- বহুবিধ আবেদন নিষিদ্ধ: কোনো প্রার্থী ভুল বা মিথ্যা তথ্য দিয়ে একাধিকবার আবেদন ফরম পূরণ করলে বা একাধিক প্রবেশপত্র গ্রহণ করলে তার প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে।
- পরীক্ষা পদ্ধতি: প্রার্থীদের লিখিত, মৌখিক এবং প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক (যেমন: অফিস সহকারী পদের জন্য স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট) পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
- মৌখিক পরীক্ষার সময় প্রয়োজনীয় কাগজপত্র: মৌখিক পরীক্ষার সময় সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদ, জাতীয় পরিচয়পত্র/নাগরিকত্ব সনদ, স্থায়ী বাসিন্দার প্রত্যয়ন, চারিত্রিক সনদ এবং কোটা সংক্রান্ত মূল সনদসহ সকল সনদের ১ সেট সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে।
অনলাইনে আবেদন করার নিয়ম ও পরীক্ষার ফি জমা দেওয়ার পদ্ধতি
- প্রথমে টেলিটকের অফিসিয়াল আবেদন পোর্টাল cssylhet.teletalk.com.bd-এ প্রবেশ করুন।
- আবেদন ফরম পূরণের সময় প্রার্থীর রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ পিক্সেল, সর্বোচ্চ ১০০ KB) এবং স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ পিক্সেল, সর্বোচ্চ ৬০ KB) স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। ছবি ও স্বাক্ষর মাপমতো তৈরি করতে সাহায্য নিন ফ্রি চাকরির ছবি ও স্বাক্ষর রিসাইজার টুল থেকে।
- আবেদনপত্র নিখুঁতভাবে সাবমিট করার পর কম্পিউটার স্ক্রিনে Applicant’s Copy দেখা যাবে। উক্ত কপিতে একটি User ID দেওয়া থাকবে, যা সংরক্ষণ করতে হবে।
- ফি জমাদান: ১ থেকে ৭ নম্বর ক্রমিকের পদের জন্য পরীক্ষার ফি ১০০ টাকা ও টেলিটক সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা এবং ৮ নম্বর পদের (অফিস সহায়ক) জন্য ৫০ টাকা ও টেলিটক সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা Teletalk প্রিপেইড সংযোগের মাধ্যমে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে প্রদান করতে হবে। অনগ্রসর নাগরিক প্রার্থীদের জন্য সকল পদে ফি বাবদ মোট ৫৬ টাকা প্রযোজ্য।
টেলিটক এসএমএস এর মাধ্যমে ফি প্রদানের নিয়মাবলী:
১ম SMS: CSSYLHET <Space> User ID লিখে Send করুন 16222 নম্বরে।
উদাহরণ: CSSYLHET ABCDEF
ফিরতি SMS: প্রার্থীর নামসহ একটি পিন নম্বর (PIN) আসবে। এরপর দ্বিতীয় এসএমএস পাঠাতে হবে:
২য় SMS: CSSYLHET <Space> YES <Space> PIN লিখে Send করুন 16222 নম্বরে।
উদাহরণ: CSSYLHET YES 12345678
User ID বা PIN ভুলে গেলে পুনরুদ্ধারের পদ্ধতি:
User ID জানা থাকলে: CSSYLHET <Space> Help <Space> User <Space> User ID লিখে Send করুন 16222 নম্বরে।
PIN জানা থাকলে: CSSYLHET <Space> Help <Space> PIN <Space> PIN No লিখে Send করুন 16222 নম্বরে।
সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)
স্বাস্থ্য সহকারী পদের জন্য কারা আবেদন করতে পারবেন?
আবেদনের সর্বোচ্চ বয়সসীমা কত?
অফিস সহায়ক পদের পরীক্ষার ফি কত?
অনলাইনে আবেদন সাবমিটের পর তথ্য সংশোধন করা যায় কি?
আবেদন করার আগে শেষ কথা
অনলাইন আবেদনের শেষ মুহূর্তের সার্ভার জটিলতা এড়াতে প্রার্থীরা নির্ধারিত শেষ সময়ের জন্য অপেক্ষা না করে দ্রুত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন। আবেদনপত্র সাবমিট করার আগে ব্যক্তিগত নাম, পিতার নাম ও অন্যান্য তথ্যের বানান এসএসসি সনদের সাথে মিলিয়ে নিন। যেকোনো ধরনের ভুলভ্রান্তি এড়াতে এবং সম্পূর্ণ নিশ্চিন্তে নির্ভুলভাবে ঘরে বসেই ফরম পূরণ করাতে পারেন আবেদন ডট বিডি-র অনলাইন আবেদন সেবা-র মাধ্যমে।
প্রশ্ন ও মতামত (০)
এই বিজ্ঞপ্তি বা আবেদন সংক্রান্ত আপনার যেকোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে জানান
এখনো কোনো প্রশ্ন বা মতামত জমা পড়েনি। আপনার কোনো জিজ্ঞাসা থাকলে নিচে প্রথম কমেন্টটি করুন!